স্বাস্থ্যপ্রযুক্তি ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ৫০ বছরের পদার্পণ। আসুন শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই ঐতিহাসিক আয়োজনকে স্মরণীয় করে রাখি।

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহী বা সংক্ষেপে আই.এইচ.টি, রাজশাহী বাংলাদেশের সরকারি ইন্সটিটিউটগুলোর মধ্যে অন্যতম। এটি ১৯৭৬ সালে মাত্র ৭৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে। ১৯৭৬ সালে রাজশাহীবাসীর জন্য রাজশাহী জেলার লক্ষ্মীপুরে একটি প্যারামেডিক্যাল ইন্সটিটিউট স্থাপিত হয়।প্রতিষ্ঠা লগ্নে এটি ৩টি অনুষদে (ফার্মেসী, ল্যাবরেটরী মেডিসিন এবং রেডিওলোজী এন্ড ইমেজিং অনুষদ) মাত্র ৭৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে অনুষদের সংখ্যা বৃদ্ধি হয়ে বর্তমানে ৭টি (ডিপ্লোমা ইন ফার্মেসী, ল্যাবরেটরি মেডিসিন, ফিজিওথেরাপি, রেডিওথেরাপি, রেডিওলোজী এন্ড ইমেজিং, ডেন্টিস্ট্রি, স্যানেটারি ইন্সপেক্টর শিপ ট্রেইনিং)অনুষদে শিক্ষার্থী পড়াশুনা করছে।
১৯৮৯ সালের ১২ জুলাই থেকে সরকারী আদেশক্রমে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ইন্সটিটিউট অব হেলথ্ টেকনোলোজি রাখা হয়। ২০০৯-২০১০ শিক্ষাবর্ষ থেকে এখানে বিএসসি কোর্স চালু করে ছাত্র ভর্তি করা হয়। বিএসসি কোর্সে ২টি অনুষদে (বিএসসি ইন মেডিক্যাল টেকনোলজি ল্যাবরেটরি মেডসিন এবং বিএসসি ইন ফিজিওথেরাপি) ৬০ জন শিক্ষার্থী নিয়ে এর কার্যক্রম শুরু হয়।প্রতিষ্ঠানটি ফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশ এবং স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অব বাংলাদেশ এর অধিভুক্তি।
আধুনিক চিকিৎসাসেবা ও প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত শিক্ষাক্রম।
ঔষধ প্রস্তুতকরণ, ডিসপেনসিং, ফার্মাকোলজি ও হাসপাতাল ফার্মেসি ব্যবস্থাপনা।
প্যাথলজি, হেমাটোলজি, মাইক্রোবায়োলজি ও বায়োকেমিস্ট্রি ভিত্তিক আধুনিক ডায়াগনস্টিক।
ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, সিটি স্ক্যান ও এমআরআই ভিত্তিক রোগ নির্ণয়।
ডেন্টাল প্রস্থেটিক্স, অর্থোডন্টিক সামগ্রী প্রস্তুত ও মুখের স্বাস্থ্য সুরক্ষা।
শারীরিক পুনর্বাসন, পেশী ও স্নায়ুর থেরাপিউটিক চিকিৎসা এবং গতিশীলতা বৃদ্ধি।
ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন থেরাপি, লিনিয়ার অ্যাক্সিলারেটর পরিচালনা ও নিরাপত্তা।
জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা, খাদ্য ও পানি নিরাপত্তা এবং সংক্রামক রোগ প্রতিরোধ।
চিকিৎসা সেবায় নিবেদিত হাজারো স্বাস্থ্যকর্মীর গর্বিত প্রতিষ্ঠান।
প্রতিটি টিকিটের সাথে থাকছে উৎসবে পূর্ণ প্রবেশাধিকার, সুবর্ণজয়ন্তী স্মারক কিট, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা।
আইএইচটি থেকে ডিপ্লোমা বা বিএসসি পাসকৃত শিক্ষার্থী
বাংলাদেশে চিকিৎসা প্রযুক্তি ও আধুনিক স্বাস্থ্য শিক্ষার পাঁচ দশকের পথচলা
৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসবের যাবতীয় তথ্য ও প্রশ্নের উত্তর।
নিবন্ধন, ভেন্যু বা যাতায়াত সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আমাদের আয়োজক কমিটির সাথে যোগাযোগ করুন।
ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহী ক্যাম্পাস, রাজশাহী
১৭-২৫ ডিসেম্বর, ২০২৬ (সম্ভাব্য)